মদন পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:২০

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নতুন করারোপ ছাড়াই মঙ্গলবার দুপুরে নেত্রকোনার মদন পৌরসভার ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার সম্মেলনকক্ষে স্বাস্থ্যবিধি মেনে মেয়র সাইফুল ইসলাম সাইফ ১৭ কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৪০৮ টাকার বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটে সম্ভাব্য রাজস্ব আয় ২ কোটি ৮ লাখ ৬৬ হাজার ৫৭৩ টাকা ও উন্নয়ন আয় ১ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৮৩৫ টাকা ধরা হয়েছে। এছাড়া ঐ দুই খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৭ লাখ ২৫ হাজার টাকা এবং সমাপনী রাজস্ব স্থিতি ধরা হয়েছে ২১ লাখ ৪১ হাজার ৫৭৩ টাকা। উন্নয়ন ব্যয় ১৫ কোটি ৩০ লাখ টাকা। উন্নয়ন উদ্বৃত্ত ১৩ লাখ ৩০ হাজার ৮৩৫ টাকা।