ফটো ক্যাপশন

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:২৪

মুন্সীগঞ্জের বালিগাঁও বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৬তম শাখার কার্যক্রম গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমে উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মো. হারুন-অর-রশীদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী

 

০০০

রূপালী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের মে ২০২১-ভিত্তিক অগ্রগতি-সংক্রান্ত দ্বিতীয় পর্যালোচনা সভা ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর সভায় অংশ নেন

 

০০০

অগ্রণী ব্যাংকের জুন সমাপনীকে লক্ষ্য রেখে ‘মে ২০২১-ভিত্তিক ব্যাবসায়িক পারফরম্যান্স’ শীর্ষক সম্প্রতি এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওয়েবিনারে উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম ও মো. ওয়ালী উল্লাহ্ উপস্থিত ছিলেন

 

০০০

বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন              অব বাংলাদেশ’ (বিএসওএবি)। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন সৌন্দর্যসেবা খাতের উন্নয়নে কাজ করে আসছে।