জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজসমূহে কর্মরত নন-এমপিও শিক্ষকদের বেতন দিতে কলেজ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের বেতন না দেওয়া হলে সংশ্লিষ্ট কলেজের অধিভুক্তি বাতিল করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে গত ১৩ জুন এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করে কলেজগুলোতে চিঠি দেয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এই তথ্য জানান।
