যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বিশেষ প্রতিনিধি
দেশব্যাপী যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে যুবলীগ কর্তৃক আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।
যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণের আহ্বান জানান। বৃক্ষ শুধু আমাদের পুষ্টিই প্রদান করবে না, অর্থনৈতিক সমৃদ্ধিও আনয়ন করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, মো. সাইফুর রহমান সোহাগ, মো. সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক মো. শামছুল আলম অনিক, পরিবেশ বিষয়ক সম্পাদক হারিছ মিয়া শেখ সাগর, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক এন আই আহমেদ সৈকত প্রমুখ।
