দুর্নীতির মামলায় সাত বছরের দণ্ড
ইত্তেফাক রিপোর্ট
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামালকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. সেলিমের একক ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেয়। এর ফলে কামালের কারামুক্তিতে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
২০১০ সালের ১১ অক্টোবর আহসান হাবিব কামালসহ পাঁচ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক। ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুন পর্যন্ত প্রতারণার মাধ্যমে আসামিরা ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাত্ করেছেন। পৌর এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত দেখিয়ে টেলিফোন শিল্প সংস্থার জাল প্যাড তৈরি, ভুয়া দরপত্র আহ্বান; ভুয়া ঠিকাদার নিয়োগ ও প্রতারণার মাধ্যমে ঐ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এজাহারে।
গত বছরের ২০ নভেম্বর বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালত সব আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে কারাগার থেকে আপিল করেন কামাল।
আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও রুহুল কুদ্দুস কাজল।
