বিশ্বনাথে কামরুল স্মৃতি গ্রন্থাগারের উদ্বোধন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৩

বিশ্বনাথ (সিলেট): সিলেটের বিশ্বনাথে গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কামরুল গ্রন্থাগার। বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পি’র সভাপতিত্বে ও ইলিয়াছ আলী’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিরাজুল হক। গ্রন্থাগারের উদ্বোধন করেন প্রয়াত কামরুল ইসলাম রেজা’র পিতা বিশ্বনাথ পুরানবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আরশ আলী রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলতাব হোসেন, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন, মঈন উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য আবুল কাশেম, আব্বাস হোসেন ইমরান, কামাল মুন্না, নবীন সোহেল, আক্তার আহমদ শাহেদ, সংগঠক জাবেদ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সদস্য আব্দুল মোমিন সামাদ, নাঈম আহমদ, তন্ময় দেবনাথ, আবুল কালাম প্রমুখ        —ইত্তেফাক