সিলেট-৩ আসনে উপনির্বাচন
সিলেট অফিস
সিলেট-৩ আসনে উপনির্বাচনে ভোটযুদ্ধে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছেন মোট পাঁচ জন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নিশ্চিত করে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদের নিশ্চিত করেছেন। এই পাঁচ প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন রুমা। এ সময় তাদের সঙ্গে নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
