ডিএএমএস এবং ডিইউএমএস কোর্সের কোয়ালিফাইং পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:৪৫

ইউনানী ও আয়ুর্বেদিক ডিপ্লোমা কলেজ

বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিনের অধীনস্থ ইউনানী ও আয়ুর্বেদিক ডিপ্লোমা কলেজসমূহে গত ২১ মার্চ থেকে অনুষ্ঠিত ডিএএমএস (ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি) এবং ডিইউএমএস (ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সের কোয়ালিফাইং পরীক্ষা ২০২০-এর ফলাফল গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। ডিএএমএস কোর্সের চূড়ান্ত বর্ষে বগুড়ার টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক-ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মো. ইমরান হোসাইন (রোল ১৪৫৪) প্রথম ও একই কলেজের মোছা. সিরাজুম মনিরা (রোল ম১৪৪৩) দ্বিতীয় এবং ঢাকার নূর মজিদ আয়ুর্বেদিক কলেজের সন্তোষ চন্দ্র সরকার (রোল ১২৮৪) তৃতীয় হয়েছেন। ডিএএমএস কোর্সে পাশের হার ৯১.৮৩%। ডিইউএমএস কোর্সের চূড়ান্ত বর্ষে ঢাকার হাকিম সাঈদ ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নুসরাত ইসলাম (রোল ম২৫৫৩) প্রথম, ঢাকার তিবিবয়া হাবিবিয়া কলেজের মুহাম্মদ ফয়সাল বিন ফারুকী (রোল ২৩৩১) ও গফরগাঁওয়ের শেখ মো. ইব্রাহিম খলিল মাজমপাড়া ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আফসানা নিরা (রোল ম২৬৪৯) যুগ্মভাবে দ্বিতীয় এবং বগুড়ার হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মো. আবু হোসেন (রোল ২৫১৩) তৃতীয় হয়েছেন। ডিইউএমএস কোর্সে পাশের হার ৮৩.৯৬%। ফলাফল www.bbuasm.gov.bd -এ পাওয়া যাবে। —প্রেস বিজ্ঞপ্তি