১৪ জুন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১৪-২০ জুন স্থলবন্দর সেবা সপ্তাহ উপলক্ষ্যে কর্তৃপক্ষের সভাকক্ষে ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে স্থলবন্দরের ভূমিকা :চ্যালেজ্ঞ ও সম্ভাবনা’ বিষয়ে ওয়েবিনার আয়োজন করা হয়। এতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি এবং নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর। কর্তৃপক্ষের সদস্য, পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থাসমূহের প্রধানগণ বক্তব্য রাখেন। কমিশনার কাস্টমস হাউজ, বেনাপোল, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম এবং তপন কুমার চক্রবর্তী বক্তব্য রাখেন। —প্রেস বিজ্ঞপ্তি
