রাউজানে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৪

ফজলে করিম এমপি

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

গতকাল শনিবার বেলা ১টায় কদলপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগ উদ্যোগে আয়োজিত সেলাই মেশিন, কম্বল বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী তার বক্তব্যে বলেন, রাউজানে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজদের ঠাঁই হবে না। রাউজানের মানুষ শান্তিতে, নিরাপদে বসবাস করবে, ন্যায়বিচার পাবে। রাউজানের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশ্বজিত্ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লি. এর জেনারেল ম্যানেজার নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা ইরফান আহম্মেদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মাস্টার, এস.এম ইব্রাহীম খোকন প্রমুখ। সভায় দুস্থ ও প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।