রাজশাহীতে বিনা মূল্যে করোনায় আক্রান্তদের অক্সিজেন-সহায়তা দেওয়ার লক্ষ্যে নগর পুলিশ গঠন করেছে ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’। গতকাল নগর পুলিশ কার্যালয়ে কমিশনার আবু কালাম সিদ্দিক এ কার্যক্রম উদ্বোধন করেন। শ্বাসকষ্টে ভুগছেন, এমন ব্যক্তি বা তার স্বজনরা কন্ট্রোল রুমের ০১৩২০-০৬৩৯৯৮ নম্বরে কল করলে অক্সিজেন সিলিন্ডারসহ পুলিশ সদস্য রোগীর ঠিকানায় উপস্থিত হবেন —আজাহার উদ্দিন