চট্টগ্রাম অফিস
নগরীর বন্দর এলাকায় মনছুর মার্কেটের সামনে থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ খুরশিদ (৩০), মোঃ ইলিয়াছ (২৮) ও আবু বক্কর সোহাগ (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাক তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করা হয়।
