বাঁশখালীতে প্রতিপক্ষের হামলায় চারজন আহত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৬

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামে গভীর রাতে সীমানা প্রাচীর ভাঙচুর করেছে স্বশস্ত্র দুর্বৃত্তরা। এ ঘটনায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে ৪ জন। আহতদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ওই সীমানা প্রাচীর ভেঙে দেয় দুর্বৃত্তরা। এ সময় কাজের দায়িত্বে থাকা মোঃ হাশেম (৪০), শাহ আলম (৫৫), নাসির (৪৫), আবদুল গফুর (৪২)কে জখম করে সন্ত্রাসীরা।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, বৈলছড়িতে সীমানা প্রাচীর ভাঙচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার পর তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।