হারের ব্যবধান কমল

আপডেট : ১৬ জুন ২০২১, ০১:২৭

ওমানের এমন দলের বিপক্ষেও দাঁড়াতে পারেনি বাংলাদেশ। পারার কথাও না। ওমান বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে তারা সেটা পায়ের ফুটবলে দেখিয়ে দিয়েছে। বাস্তবতা হচ্ছে ওমান এবং বাংলাদেশের ফুটবলের মধ্যে বিস্তর ব্যবধান। আর যদি ফিফার র্যাংকিংয়ের হিসাব করা হয় তাহলে ওমানের চেয়ে বাংলাদেশ ১০৪ ধাপ পিছিয়ে।

বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ ই গ্রুপে সব খেলা শেষ করল। এখন গ্রুপ পর্বের শেষের হিসাব করে এশিয়ান কাপের কোথায় বাংলাদেশ খেলবে সেই অপেক্ষায় থাকতে হবে।

এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ হয়তো প্লেঅফ             ম্যাচ খেলতে হবে। যদি এমন হয় প্লেঅফ ম্যাচ একটি করে তাহলে ধরে নেওয়া যায় এএফসি এবং ফিফার ম্যাচে বাংলাদেশ আরো একটি ম্যাচ পাবে। সেই ম্যাচ জিতলে আরেকটি ম্যাচ পাবে। সেটি অনেক দূরের কথা হলেও              বাফুফে এখনো সেই অঙ্কে যাচ্ছে না। আর যদি এই হিসাব মিলে যায়, তাহলে ২০২৩ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে কোনো                      ম্যাচ পাচ্ছে না বাংলাদেশ। সামনে ফুটবলের কঠিন                 পরীক্ষা। তবে এটা নিয়ে শঙ্কিত হওয়ারও কিছু নেই, কারণ এই নিয়মটি আগেই বলে দেওয়া আছে। তবে আপাতত এটা বলতে হয়, রাউন্ড-২ হতে বাংলাদেশের আনুষ্ঠানিক বিদায় হয়ে গেছে।

গতকাল কাতারের দোহায় গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৩-০ গোলে হেরেছে।

বাংলাদেশের বিপক্ষে ৯ ফুটবলারকে মাঠের বাইরে               রেখে মাঠে নেমেছিল ওমান। সেই দলের বিপক্ষে লড়াই   করতে নেমে বাংলাদেশেরও ওষ্ঠাগত অবস্থা। যদিও অন্তত হাফ ডজন ফুটবলার মাঠে নামাতে পারেননি বাংলাদেশ কোচ জেমি ডে। হলুদ কার্ডের শাস্তি, ইনজুরিতে বাংলাদেশ ছিল ভঙ্গুর অবস্থানে।

ওমান পূর্ণ শক্তি নিয়ে না নেমেও দুর্দান্ত ফুটবল খেলল। বাংলাদেশের রক্ষণ তুলোধুনো করে দিয়েছে ওমান। ম্যাচের প্রথমার্ধেই ৮ কর্নার পেয়েছে ওমান।

জসিম বিন হামাদ স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত ম্যাচে আবদুল্লাহ গোল লাইন হতে ওমানের গোল সেভ করেছেন। 

২২ মিনিটে আল গাফরি গোল করেন ১-০। প্রথমার্ধে গোল হজম করেও বাংলাদেশ একটাই সুযোগ পেয়েছিল। একটা সুযোগ পেলেও রিমনের হেড ওমানের গোলকিপারের হাতে জমা পড়ে। ম্যাচে ফেরার সুযোগ নষ্ট হয়।

৬০ এবং ৮০ মিনিটে  হাজরি গোল করেন ৩-০। হ্যাটট্রিক করার সুযোগ পেয়েও পারেননি বাংলার গোলকিপার জিকোর কারণে। পুরো রক্ষণ ছিল যাচ্ছে তাই। তপুদের খেলা দেখে মনে হয়, তারা এখনো ফুটবল খেলা শিখছে। ভাগ্য ভালো ওমানের বড় ব্যবধানে হারেনি বাংলাদেশ। তবে এই দুই দলের প্রথম ম্যাচের তুলনায় হারের ব্যবধান কমই। ৪-১ গোলে হেরেছিল জামাল ভুঁইয়ারা। 

 

গ্রুপ ই : চূড়ান্ত পয়েন্ট তালিকা

কাতার               ৮        ৭        ১        ০       ১৮/১      ২২

ওমান                ৮        ৫        ০        ২        ১৭/৬      ১৮

ভারত                ৮        ১        ৪        ৩       ৬/৭          ৭

আফগানিস্তান      ৮        ১        ৩        ৪       ৫/১৫        ৬

বাংলাদেশ          ৮        ০        ২        ৫       ৩/২০        ২