সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের করোনা পজিটিভ ছিলো। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। এসময়ে নতুন করে ১০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ হয়ে মৃত্যু বরণ করেছেন ৫৫জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৪৮ জনের। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২৫৪জন। জেলায় হোম আইসোলেশনে আছেন ৬৯৮জন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার মণ্ডল বলেন, সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮জন ও উপসর্গ নিয়ে ২২জন চিকিৎসাধীন রয়েছেন। সদর হাসপাতালে কেউ মারা যাননি। গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩ দশমিক ২০ শতাংশ।
ইত্তেফাক/এমআর
