টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনগামী পর্যটক বোঝাই জাহাজ নাফ নদীতে বিহিঙ্গী জালে আটক পড়েছে। সাড়ে ৩ ঘন্টা ধরে জাহাজটি উদ্ধার তত্পরতা চলছে।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দমদমিয়া সেন্টমার্টিনগামী জাহাজ ঘাট হতে পর্যটক বোঝাই জাহাজ বেক্রুস টেকনাফ পৌর এলাকার জেটিঘাট পেরিয়ে দেড়শ গজ যাওয়ার সাথে সাথে নাফ নদীতে জাহাজের পেছনের (ফ্যান) পাখা ডুবন্ত বিহিঙ্গী জালে আটকা পড়ে। আটকা পড়ার পর হতে বিকাল ৩টা পর্যন্ত জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছিল। তাদের যাত্রা ব্যাহত হওয়ায় জাহাজে থাকা পর্যটকরা হতাশ হয়ে ফিরে এসেছেন। বেক্রুসের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জাহাজ আটকা পড়ে সেন্টমার্টিন যাত্রা ব্যাহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
