নবগঠিত আমদানি রপ্তানিকারক গ্রুপের পরিচিতি সভা

আপডেট : ১৬ জুন ২০২১, ২১:০৩

বাংলাবান্ধা স্থলবন্দর

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় নবগঠিত আমদানি-রপ্তানিকারক গ্রুপের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় ডাকবাংলোর রেরং কমপ্লেক্সে জেলা-উপজেলার শীর্ষ গণমাধ্যমের সংবাদকর্মীদের সঙ্গে এ মতবিনিময়ের আয়োজন করে তারা। এতে উপস্থিত ছিলেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন, সাধারণ সম্পাদক ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, সহসভাপতি আবু তোয়াবুর রহমান, কোষাধক্ষ্য মোজাফ্ফর হোসেন প্রমুখ।