লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ শাহজাহান (৩০) নামে এক জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত শাহাজাহান কুমিল্লার দাউদকান্দী উপজেলার জিংলাতলী গ্রামের মুহাম্মদ আলীর ছেলে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
সীতাকুণ্ডে ৮০০ পিস ইয়াবাসহ আটক ১
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় ঢাকামুখী সিডিএম বাসে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মো. ইমন নামে এক জনকে আটক করেছে পুলিশ। সে কুমিল্লা জেলার মোড়লগঞ্জ থানার নরপাইয়া গ্রামের রফিকের ছেলে। এ ব্যাপারে মডেল থানার ওসি মো. আবুল কালাম আযাদ বলেন, তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
