গত ১৫ জুন প্রচলিত এবং প্রযুক্তিগত সেবার সমন্বয়ে স্বাস্থ্য খাতে অবদান রাখার জন্য প্রাভা হেলথকে টেকনোলজি পাইওনিয়ার হিসেবে সম্মাননা জানিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির মতে বাংলাদেশের উন্নয়নশীল অর্থনীতিতে প্রাভা যে উদ্ভাবনী পরিচয় দিয়েছে তা বৈশ্বিকভাবে সেবা প্রদানে অনুকরণীয়। ২০১৮ সালে শুরু করে প্রতি বছর প্রবৃদ্ধি বজায় রেখে এখন পর্যন্ত ২ লাখ রোগীদের সেবা প্রদান করেছে প্রাভা।—প্রেস বিজ্ঞপ্তি
