ফুল

ড্রাগন ফুল

আপডেট : ১৬ জুন ২০২১, ২১:১৮

 

সবুজ ক্যাকটাস জাতীয় লতার মধ্যে সাদা ও হলুদ শোভিত দৃষ্টিনন্দন ফুল ড্রাগন। হলুদ বৃন্তের মাঝখানে সফেদ সাদা পাপড়ি, ভিতরে হলুদ পরাগের সমাহার মোহনীয় দৃশ্য তৈরি করে। ফুলগুলো হালকা মিষ্টি গন্ধের। ফুল থেকে ফল হয় এবং এক মাসের মধ্যেই তা খাওয়ার উপযোগী হয়ে যায়।

ড্রাগন মূলত ভিয়েতনামের ফল। তবে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস এসব দেশেও প্রচুর উত্পাদিত হয়। ফলটি ঔষধিগুণসম্পন্ন এবং স্বাদের ক্ষেত্রে আন্তর্জাতিক মান থাকায় এই ফল এখন বাংলাদেশে চাষ হচ্ছে। ডায়াবেটিক রোগে ফলটি খুবই উপকারী। ফলটির স্বাদ হালকা মিষ্টি বলে ডায়াবেটিক রোগীরা অনায়াসেই খেতে পারে।

চারা রোপণের এক বছরের ভিতর ফল পাওয়া যায়। বাজারে চাহিদা ও ব্যাপক মুনাফা অর্জন করা যায় বলে আমাদের দেশের চাষিরা দিন দিন ড্রাগন চাষের দিকে ঝুঁকছে।

মো. রেদোয়ান হোসেন