ধান কিনতে কর্মকর্তাদের মাঠে নামতে বললেন খাদ্যমন্ত্রী

আপডেট : ১৬ জুন ২০২১, ২১:২৫

ইত্তেফাক রিপোর্ট

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান কিনতে কর্মকর্তাদের মাঠে নামার তাগিদ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, এই সংগ্রহ অভিযান সফল করার মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কমিটমেন্ট থাকতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বুধবার সচিবালয়ে তার অফিস কক্ষে ‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহর ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায়’ অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে বোরোর বাম্পার ফলন হয়েছে। তাহলে খাদ্য বিভাগ কেন ধান কিনতে পারবে না প্রশ্ন রাখেন তিনি। এ সময় ভোক্তার যাতে কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে সংগ্রহ অভিযান সফল করতে হবে বলে জানান তিনি।