বরিশালে মানব পাচার মামলার আসামি গ্রেফতার

আপডেট : ১৬ জুন ২০২১, ২১:২৬

বরিশাল অফিস

ঝালকাঠীর কাঁঠালিয়া থানার মানব পাচার প্রতিরোধ আইনের মামলার আসামি প্রদীপ কুমারকে (৩২) বরিশাল নগরী থেকে গ্রেফতার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রূপাতলী থেকে তাকে গ্রেফতার এবং ভিকটিম জনৈক মহিলাকে (২৮) উদ্ধার করে তারা। ঐ রাতে বরিশাল সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাঁঠালিয়া থানার উত্তর আমুয়া গ্রামের ঐ মহিলাকে অপহরণ করে একই এলাকার প্রদীপ কুমার। পরে তাকে নিয়ে ভারতে গমন করে কিছুদিন আগে দেশে ফিরে আসে তারা। এদিকে মহিলাকে অপহরণ করে ভারতে পাচারের অভিযোগে গত ৯ মে কাঁঠালিয়া থানায় মানবপাচার প্রতিরোধ দমন আইনে মামলা করে তার পরিবার।