ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নিলিখী গ্রামে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে স্বামীর রডের আঘাতে স্ত্রী মর্জিনা মেগমের (৫৫) মৃত্যু হয়েছে। জানা যায়, পারিবারিক কলহের জেরে তুচ্ছ ঘটনায় রবিবার সকাল থেকে হানিফ মিয়ার সঙ্গে তার স্ত্রী মর্জিনা মেগমের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী হানিফ মিয়া ঘরে থাকা একটি রড দিয়ে স্ত্রী মর্জিনাকে আঘাত করেন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
