বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে কুমিল্লা জেলার লিড ব্যাংক হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আয়োজনে কুমিল্লায় স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০১৮ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবুল বশর। সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন
০০০০‑সিটি ব্যাংক সম্প্রতি ব্যাংকের মহিলা গ্রাহকদের জন্য বিশেষায়িত একটি ‘সার্টিফিকেশন প্রোগ্রাম’ কোর্স চালু করেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হাসেমের উপস্থিতিতে সম্প্রতি ইউনিভার্সিটিতে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর আতিক ইসলাম
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক এবং ফারস হোটেল এন্ড রিজোটসের জিএম রিচার্ড পেরেরা সম্প্রতি একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এবং ফারস হোটেল এন্ড রিজোটসের এমডি আকরাম হোসেন উপস্থিতি ছিলেন
০০০০
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসেলহ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে সম্প্রতি এক চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের এসইভিপি ও হেড অব কার্ডস মুহাম্মদ এইচ.কাফী এবং বিআরবি হাসপাতালের চীফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মাহবুব আলম। চুক্তির ফলে এনসিসি ব্যাংকের গ্রাহকরা বিআরবি হাসপাতালে বিভিন্ন সুবিধা পাবে
