ওয়ারীতে লেগুনা উলটে গৃহবধূ নিহত

আপডেট : ১৭ জুন ২০২১, ০০:২৬

রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লেগুনা উলটে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহতের নাম সুমাইয়া আক্তার (১৯)। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।