জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল ও তার স্ত্রী ফাহমিদা নিলুফারের বিরুদ্ধে দায়েরকৃত মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার তদন্ত কর্মকর্তার প্রতিবেদন যাচাই-বাছাই করে কমিশন তাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয়। আজ বৃহস্পতিবার বিচারিক আদালতে এই চার্জশিট দাখিল করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
