এসইডব্লিউএ’র সঙ্গে জিই ও সুমিটোমোর চুক্তি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৩

শারজাহ ইলেকট্রিক এন্ড ওয়াটার অথোরিটি (এসইডব্লিউএ)-এর সাথে ২৫ বছরের বিদ্যুত্ ক্রয় চুক্তি করলো জিই (এনওয়াইএসই: জিই) এবং জাপানের সুমিটোমো কর্পোরেশন। শারজাহর হামরিয়াহতে অবস্থিত ১ দশমিক ৮ গিগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট-এর সম্প্রসারণ, নির্মাণ এবং পরিচালনা করতে এই চুক্তি সম্পন্ন হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানসমূহ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ-এর একটি মাইলফলক স্থাপন করল।

এই প্রকল্পে থাকছে তিনটি কম্বাইন্ড সাইকেল ব্লক। ২০২১ সালের মে মাসে প্রথমটি আসবে। এসইডব্লিউএ’র চেয়ারম্যান ড. রশিদ আলীম বলেন, এটি স্থানীয় বিদ্যুত্ চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে। জিই গ্যাস পাওয়ারের সিইও এবং প্রেসিডেন্ট স্কট স্ট্রাজিক বলেন, এই প্রকল্পে থাকছে জিই-এর সেরা মানের কম্বাইন্ড প্রযুক্তি, স্থানীয় সহযোগিতা, অবকাঠামো এবং আর্থিক সক্ষমতার সঙ্গে আমাদের পাওয়ার প্ল্যান্ট নির্মাণ, পরিচালনা এবং ব্যবস্থাপনার দক্ষতা।

বাংলাদেশের মতো দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। জিই-এর এইচএ গ্যাস টারবাইন প্রযুক্তি বাংলাদেশের বিদ্যুত্ ইকোসিস্টেম রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এবং এর মাধ্যমে জনগণ সাশ্রয়ী, ফ্লেক্সিবল এবং পরিচ্ছন্ন বিদ্যুত্ সুবিধা উপভোগ করতে পারেন। এই প্রযুক্তিটি দেশব্যাপী উচ্চক্ষমতাসম্পন্ন গ্যাস পাওয়ার প্ল্যান্টের জন্য উপযুক্ত। দুটি ৯এইচএ পাওয়ার্ড এলএনজি-ভিত্তিক বিদ্যুত্ কেন্দ্রের পরিপূর্ণ উন্নয়নের জন্য সামিট কর্পোরেশন এবং ইউনিক গ্রুপের সাথে ইতোমধ্যেই যুক্ত হয়েছে জিই। - প্রেস বিজ্ঞপ্তি