প্রতি তিন জনে এক জন মার্কিন নির্বাচনি কর্মকর্তা অনিরাপত্তায় ভোগেন

আপডেট : ১৭ জুন ২০২১, ০৫:৫৬

যুক্তরাষ্ট্রে প্রতি তিন জনে এক জন নির্বাচনি কর্মকর্তা নিরাপত্তাহীনতায় ভোগেন। আর প্রতি ছয় জনে এক জন কাজের সময় হুমকির মুখে পড়েন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির দলনিরপেক্ষ প্রতিষ্ঠান ব্রেনান সেন্টার ফর জাস্টিসের জরিপে এই তথ্য পাওয়া গেছে। 

গতকাল বুধবার জরিপের ফল প্রকাশ করা হয়। গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে ডোনাল্ড ট্রাম্প হারার পর নির্বাচনি কর্মকর্তা এবং তাদের পরিবার হুমকি পাচ্ছেন। সবচেয়ে বেশি হুমকি এসেছে জর্জিয়ার নির্বাচনি কর্মকর্তাদের কাছে। ব্রেনান সেন্টার বলছে, ভবিষ্যতে নির্বাচনে কর্মকর্তারা কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়ে প্রশ্ন আছে। তারা ভয় পাচ্ছেন। 

গত বছর একটা অধিকসংখ্যক নির্বাচনি কর্মকর্তা পদত্যাগও করেছেন। সামনে এই সংখ্যা সুনামির মতো হয়ে উঠতে পারে। গত পহেলা এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ২৩৩ জন স্থানীয় নির্বাচনি কর্মকর্তার ওপর জরিপ চালায় ব্রেনান সেন্টার। রয়টার্স।

ইত্তেফাক/এএইচপি