দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল

আপডেট : ১৮ জুন ২০২১, ০০:০৯

ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ এবং এএফসি এশিয়ান কাপ চায়না ২০২৩ (প্রিলিমিনারি জয়েন্ট রাউন্ড -২) বাছাই পর্বের ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১৭ জুন) ভোর ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ২৩ সদস্যের স্কোয়াড।

কাতারের রাজধানী দোহায় ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলেছে জেমি ডে’র শিষ্যরা। যেখানে ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার ওমানের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

 

"ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২” ও “এএফসি এশিয়ান কাপ চায়না ২০২৩ (প্রিলিমিনারি জয়েন্ট রাউন্ড -২)” এর খেলা শেষ করে কাতার...

Posted by Bangladesh Football Federation on Wednesday, June 16, 2021

৮ ম্যাচের ছয়টিতেই হারের লজ্জা পেয়েছে জেমি ডের দল। ড্র করেছে দুটি ম্যাচ। যার একটি ভারত আর অন্যটি আফগানিস্তানের বিপক্ষে। ফলে ‘ই’ গ্রুপে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলে ৫ দলের মধ্যে তলানিতে বাংলাদেশ।

ইত্তেফাক/কেকে