প্রধানমন্ত্রীকে কটূক্তি: মানিকগঞ্জের আওয়ামী লীগ নেতার জামিন বহাল

আপডেট : ১৭ জুন ২০২১, ১২:২৩

প্রধানমন্ত্রীকে কটূক্তি ও সরকারবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানিকগঞ্জের সিংগাইরের আওয়ামী লীগ নেতা অলি আহমেদ মোল্লার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (১৭ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বলেন, ‘প্রতিপক্ষের লোকজন অলি আহমেদ মোল্লাকে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় ফাঁসিয়েছে। আদালতকে এ কথা বলেছি।’

গত ৮ জুন আওয়ামী লীগ নেতা অলি আহমেদ মোল্লাকে জামিন দেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ২২ এপ্রিল প্রধানমন্ত্রীকে কটূক্তি ও সরকারবিরোধী অপপ্রচার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানিকগঞ্জের সিংগাইরের আওয়ামী লীগ নেতা অলি আহমেদ মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। সিংগাইর উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক মো. টিপু সুলতান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

ইত্তেফাক/কেকে