পাকিস্তানে কুলফি বিক্রি করছেন ট্রাম্প!

আপডেট : ১৭ জুন ২০২১, ১৭:২৬

ক্ষমতা হারানোর পর থেকে অনেকটা আড়ালে চলে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মাঝেমধ্যেই খবরের শিরোনাম হন। অবশ্য তাকে এখন আর প্রকাশ্যে দেখা যায় না। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ট্রাম্পকে পাকিস্তানে কুলফি বিক্রি করতে দেখা গেছে!

এটা পড়ে হয়তো অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। তবে ভিডিওর ওই ব্যক্তি ট্রাম্প নন। তিনি দেখতে অনেকটা ট্রাম্পের মতো। এ কারণে অনেকেই প্রথম দেখায় তাকে ট্রাম্প ভেবে ভুল করছেন। ঘটনাটি পাঞ্জাব প্রদেশের শাহিওয়ালে।

 

Wah. Qulfi walay bhai, Kya baat ha کھاۓ بغیر مزا آ گیا pic.twitter.com/YJeimzhboJ

— Shehzad Roy (@ShehzadRoy) June 10, 2021

 

ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে ছোট একটি ভ্যানগাড়িতে করে কুলফি বিক্রি করছেন এক ব্যক্তি। পরনে সাদা কুর্তি-পাজামা এবং মাথা ভর্তি সাদা চুল। ক্রেতাদের আকর্ষণ করার জন্য গান অনর্গল গান গেয়ে যাচ্ছেন।

পাকিস্তানের সংগীতশিল্পী শেহজাদ রায় এক টুইট বার্তায় ভিডিওটি শেয়ার করেছেন। কুলফি বিক্রেতার গান পছন্দ হয়েছে তার। তাই ওই ব্যক্তির খোঁজ জানতে চেয়েছেন তিনি।

ভিডিওটি নিয়ে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘পাকিস্তানে কুলফি বিক্রি করছেন ট্রাম্প’। আরেকজন লিখেছেন, ‘দেখতে অনেকটা ট্রাম্পের মতো’।

ইত্তেফাক/টিএ