মশুরীখোলা দরবার শরীফে ওরস মোবারকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৭

 

বাংলা ত্রয়োদশ শতাব্দীর মহান মুজাদ্দেদ, ওলীয়ে কামেল, পীরে মুকাম্মেল, হযরত ক্বেবলা শাহ আহসানুল্লাহ (রহ:) এর আগামী ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ১৪৯তম পবিত্র ওরশ মোবারক উপলক্ষে মশুরীখোলা দরবার শরীফে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ওরস মোবারকের বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মশুরীখোলা দরবার শরীফের গদ্দিনেসীন পীর সাহেব কেবলা আলহাজ হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (মা:জি:আ:)। উপস্থিত ছিলেন হযরত শাহ আহসানুল্লাহ (রহ:) কমপ্লেক্সের সম্মানিত সদস্যবৃন্দ, মশুরীখোলা দরবার শরীফের ভক্তবৃন্দ, মশুরীখোলা আনজুমানে আহসানিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্যবৃন্দ ও কমপ্লেক্সের পরিচালিত মাদ্রাসাসমূহের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে উক্ত ওরস মোবারকের সার্বিক সকল বিষয়ে সুন্দর ও সুচারুভাবে পালন করার প্রস্তুতি গ্রহণ করা হয়। সভা শেষে ওরস শরীফের সফলতা কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে প্রস্তুতি সভার সমাপ্তি ঘোষণা করেন পীর সাহেব হুজুর কেবলা (মা:জি:আ:)। - প্রেস বিজ্ঞপ্তি