শিশুদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর পৃথিবী। তাই শিশুদের গড়ে তুলতে হবে সুন্দরভাবে। আলোকিত করে, যাতে তারা উপহার দিতে পারে প্রাণবন্তকর সুন্দর পৃথিবী। তাই তাদেরকে গড়ে তুলতে হবে আগামীর বিশ্ব গড়ার যোগ্য কারিগর হিসেবে। এ দায়িত্ব শুধু মাত্র পিতা-মাতা কিংবা ভাইবোন বা শিক্ষকের একার নয়। এ দায়িত্ব সকলের। শিশুরা সাধারণত অনুকরণ প্রিয়। তাই শিশুদের সামনে যত ভালো আচরণ করা যায় ততই ভালো। তাহলে তারাও শিখবে ভালো ব্যবহার।
শিশুদের যদি স্নেহ করা হয় তাহলে অতি সহজে তাদের কাছ থেকেও সম্মান পাওয়া যায়। তাদের প্রিয়ভাজন হয়ে ওঠা যায় তাদেরকে স্নেহ করার মাধ্যমে। কখনোই তাদের তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। তাদের বক্তব্যও মন দিয়ে শুনতে হবে। ছোট অবস্থা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে। সবসময়ই শিশুদের প্রতি দয়ালু হতে হবে। কেননা তাদের যদি এখন দয়া শেখানো না হয় তাহলে ভবিষ্যত্ পৃথিবী হয়ে উঠবে নির্দয়পূর্ণ। সুতরাং আমরা যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে তারা ভবিষ্যতে উপহার দেবে একটি সুন্দর নির্মল সমাজ।
মু. হাসনাত জাহান সিফাত
নাঙ্গলকোট, কুমিল্লা
