সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

আপডেট : ১৭ জুন ২০২১, ২১:০৩

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর খালের ওপর সেতু থাকলেও নেই সংযোগ সড়ক। ফলে এর কোনো সুফল পাচ্ছেন না এলাকাবাসী। প্রায় দুই যুগ আগে ধামশ্বর ইউনিয়নে তিনটি সেতু নির্মাণ করে এলজিইডি। দীর্ঘদিন পরেও ব্যবহারের উপযোগী হয়নি সেতুগুলো। অনেক টাকা ব্যয়ে সেতুগুলো নির্মাণ করা হলেও জনগণের কোনো উপকারে আসছে না। ২০-২৫টি গ্রামের লোকজনের যাতায়াতের জন্য সেতুগুলো নির্মাণ করা হলেও এর সুফল পাচ্ছেন না এলাকাবাসী। দৌলতপুর উপজেলা প্রকৌশলী মো. ইশতিয়াক হাসান বলেন, দীর্ঘদিন আগে নির্মিত অপরিকল্পিত এসব সেতু চলাচলের উপযোগী করতে এলজিইডির প্রধান কার্যালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা বলেন, অপরিকল্পিতভাবে সেতুগুলো নির্মাণ করা হয়েছিল।