কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়ার দাবি

আপডেট : ১৭ জুন ২০২১, ২১:০৪

সরকার ঘোষিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের বিরোধিতা করে ঢাকার নবাবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নবাবগঞ্জ শাখার নেতাকর্মীরা। বুধবার দুপুরে উপজেলার সদর জেলা পরিষদ মার্কেটের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় নেতারা সরকারের বাজেটের বিরোধিতা করে এর পরিবর্তনের দাবি জানান। কৃষি খাতে সর্বোচ্চ বরাদ্দ, করোনাকালীন ও বজ্রপাতে নিহত কৃষকদের ও তার পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ প্রদান, কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন প্রদান, কৃষকদের ব্যাংক ও এনজিও ঋণ মওকুফ, প্রকৃত কৃষকদের তথ্য হালনাগাদ ও ব্যাংক অ্যাকাউন্ট খোলা, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনাসহ বিভিন্ন দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন নেতারা।