আপনার রাশিফল

আপডেট : ১৭ জুন ২০২১, ২১:০৬

আজ ৪ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ৭ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :মঙ্গল ও বুধ। আপনার শুভ সংখ্যা :৫ ও ৯। শুভ বার : মঙ্গল ও বুধবার। শুভ রত্ন :পান্না ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাববেন না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শারীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।      

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ধর্মকর্মের প্রতি আগ্রহ বোধ করতে পারেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। যানবাহনে ওঠানামায় সতর্কতা অবলম্বন করুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে উত্সাহ বোধ করবেন। প্রাপ্ত তথ্য যাচাই করে নিন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। পাওনা টাকা আদায়প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যাবসায়িক দিক ভালো যাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। মামলা-মোকদ্দমা থেকে বিরত থাকুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে কারো কারো পদোন্নতি প্রাপ্তি হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যাবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যাবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন।