[উত্সর্গ :গদ্যকার আহমাদ মোস্তফা কামাল প্রিয়বরেষু]
প্রভুর পায়ের নিচে স্তব্ধ আর নিঃসাড় কুকুরের মতো
ভয়াবহ আনুগত্য, দাস্যের মহিমা নিয়ে
লুটিয়ে রয়েছে হীন আমার অনেক দামি বিষণ্ন কলম।
তার মুখ থেকে লালা ঝরে অকাতরে,
তার বহুগামী, বহুভোগী লোলজিভ
নিঃশ্বাসের সাথে সাথে বাড়ে কমে হাআঁ হাআঁ শব্দ করে।
