পথে পথে কিসব আলোর আভা উচ্ছ্বাসে হেঁটে হেঁটে
প্রতিদিন অন্ধকার নেড়ে খুঁজে নেয় পথের ঠিকানা,
সময়ের কানে কানে বেজে ওঠা সাহসী নারীর গান;
পৃথিবীর যোদ্ধা মানুষ সকল
ঠিক তখনো ধূলির উঠোন দেখেনি দীর্ঘকাল
একদিন পায়ে পায়ে ফেলে আসা সকল কষ্টের স্রোত
কাল মহাকালে পাড়ি জমালে, আঁধার ঘুচে যাবে
প্রসারিত বৃক্ষের শাখায় হাসবে কোমল রোদ
শিরায় শিরায় দ্যুতিতে আমৃত্যু আলোকিত করে
এভাবে শাশ্বত অবিনশ্বর অশ্বত্থ তলে
যতোকাল নামবে আলোর পাখি,
ততোকাল মুছে দেবো বিশ্বাসে প্রাণের মুখচ্ছবি।
