‘সালমানের সঙ্গে অভিনয় মানেই সাফল্য’

আপডেট : ১৭ জুন ২০২১, ২১:১২

অভিনেত্রী পূজা হেগডে বর্তমানে বেশ কয়েকটি দক্ষিণী ও বলিউড সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সেই তালিকায় রয়েছে বলিউড ভাইজান সালমান খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমাটি। সিনেমাটিতে সালমানের সঙ্গে অভিনয় নিয়ে রীতিমতো আলোচনার কেন্দ্র রয়েছেন তিনি। আগামী নভেম্বরে সিনেমাটি শুটিং ফ্লোরে গড়াচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা ফরহাদ সামজি। ভ্রাতৃত্বের বন্ধনের প্রেক্ষাপটকে সিনেমাটিতে তুলে ধরা হবে। এতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে পূজাকে। সিনেমাটিতে কাজের সুযোগ পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ও আনন্দে রয়েছে এই অভিনেত্রী। সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার ও সিনেমাটি প্রসঙ্গে পূজা বলেন, ‘সালমানের মতো অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পাওয়া আমার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট। তার সঙ্গে অভিনয় মানেই সাফল্যের হাতছানি। খুবই উচ্ছ্বসিত। আশা করছি দারুণ একটি কাজ হবে এটি, যা আমাকে আরো অনেকদূর পৌঁছে দেবে। সালমানের সঙ্গে দারুণ এক রয়াসন নিয়ে হাজির হওয়ার অপেক্ষায় আছি। সিনেমাটিতে আমরা যে সবার আগে মানুষ এবং আমাদের মাঝে যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে সেটাকেই নতুন করে জানানোর প্রয়াস থাকবে। শুটিং শুরুর অপেক্ষায় আছি।’ আসন্ন ঈদে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হবে এবং শুটিংয়ের আগে অন্যান্য অভিনেতা-অভিনেত্রী কাস্টের জন্য ফটোশুটের আয়োজন করা হবে। সিনেমাটি আগামী বছরের দিওয়ালিতে মুক্তি দেওয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। উল্লেখ্য, পূজা বর্তমানে ‘রাধে শ্যাম’, ‘সার্কাস’, ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ ও ‘আচার্য’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাগুলোতে প্রভাস, রাম চরণ ও কাজল আগওয়ালের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।