বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার

আপডেট : ১৭ জুন ২০২১, ২১:৫০

খুলনা জেলার পাইকগাছার কপিলমুনি ও সাতক্ষীরা জেলার তালা থানার কানাইদিয়া জেটুয়া সড়কের কপোতাক্ষ নদের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে নদটি পারাপার হতে হচ্ছে দুই উপজেলার বাসিন্দাদের। কপিলমুনি ইউপি চেয়ারম্যান মো. কওছার আলী জোয়ার্দ্দার ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, নদটি পারাপারে বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে সাঁকোটি দিয়ে পারাপার হতে হয়। তালা-কলারোয়া সংসদ সদস্য মোস্তফা লুত্ফুল্ল্যাহ ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আকতারুজ্জামান জানান, ঐ স্থানে সেতু নির্মাণে আমরা চেষ্টা করছি। কিন্তু এখনো বাস্তবায়ন করতে পারিনি।