বদলগাছীতে সেতুর অ্যাপ্রোচে গর্ত

আপডেট : ১৭ জুন ২০২১, ২১:৫৩

বদলগাছী উপজেলার বদলগাছী-জয়পুরহাট সড়কের ছোট যমুনার ওপর নির্মিত সেতুর অ্যাপ্রোচে মাটি সরে গর্তের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের দাবি, জনগুরুত্বপূর্ণ সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। জানা যায়, সেতুটি প্রায় দুই বছর আগে নির্মাণ করা হলেও এখনো উদ্বোধন করা হয়নি। তবে চলছে যানবাহন। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়ামিন বলেন, এ বিষয়ে আমি সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে কথা বলব। এ ব্যাপারে নওগাঁ জেলা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান বলেন, গর্তের ব্যাপারে খোঁজ নিয়ে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।