আবর্জনায় ভরে গেছে ছেংগারচরের খাল

আপডেট : ১৭ জুন ২০২১, ২১:৫৪

মতলব উত্তর উপজেলার হানিরপাড়-ছেংগারচর বাজার-কালিপুরের পাউবোর খালটি ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে প্রতি বছরই কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন বলেন, খালগুলো ভরাট হয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে ফসল উত্পাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সেচ প্রকল্পের খালগুলো সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।