বরিশালে দক্ষিণাঞ্চলে পানির যৌক্তিক ব্যবহার বিষয়ক সেমিনার

আপডেট : ১৭ জুন ২০২১, ২১:৫৫

বরিশালে ‘জলবায়ু সহিষ্ণু ভূ-পৃষ্ঠস্থ পানি ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পানির যৌক্তিক ব্যবহার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনভর নগরীর সাগরদী ধান গবেষণা ইনস্টিটিউটের হলরুমে কৃষি মন্ত্রণালয়ের ‘স্মল হোল্ডার অ্যাগ্রিকালচারাল কমপিটিটিভনেস প্রকল্পের’ উদ্যোগে এই সেমিনার হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান ড. অমিতাভ সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএডিসির প্রধান প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) মো. লতিফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মো. আইউব আলী। বিএডিসির সদস্য পরিচালক মো. জিয়াউল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফিউদ্দিন এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন।