ওয়েলসের অপেক্ষা ঘুচল

সবার আগে দ্বিতীয় রাউন্ডে ইতালি

আপডেট : ১৭ জুন ২০২১, ২১:৫৯

ইউরোতে সবার আগে দ্বিতীয় রাউন্ডে উঠেছে চার বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি। পরশু রাতে ইতালি ৩-০ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে যায়। ম্যাচের ২৮ মিনিট ম্যানুয়েল লোকাতেল্লি গোল করে এগিয়ে দেন। সুইজারল্যান্ড গোল শোধ করার জন্য ইতালির ওপর ঝাঁপিয়ে পড়লেও উলটো দ্বিতীয় গোল হজম করে সুইস ফুটবল দল। ৫২ মিনিটে আবার সেই ম্যানুয়েল লোকাতেল্লি গোল করেন। ম্যাচের শেষ দিকে ইমোবিলের গোল ব্যবধান আরো বেড়ে যায়। ম্যাচ সেরা পুরস্কার তুলে নেন ম্যানুয়েল লোকাতেল্লি। টানা ২৯ ম্যাচে অপরাজিত থাকল ইতালি।

৪০ বছরের অপেক্ষার অবসান হয়েছে। ইউরোতে ওয়েলস ২-০ গোলে হারিয়েছে তুরস্ককে। ওয়েলস শেষবার ১৯৮১ সালে তুরস্ককে হারিয়েছিল। পরশু রাতে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ম্যাচে আবার সেই হারের তেতো স্বাদ দিয়ে ওয়েলসের জনগণকে দারুণ একটা দিন এনে দিয়েছেন কিয়েফার, রডন, রবার্টস, দানিয়েল, গেরেথ বেল, রামসেইরা। প্রথমার্ধের ৪১ মিনিটে রামসেই গোল করেন, এগিয়ে দেন। ৬০ মিনিটে বেল পেনাল্টি হতে গোল করতে পারেননি। খেলার শেষ ক্ষণে রবার্টস গোল করে ম্যাচ জয় নিশ্চিত করেন।