আগ্রহের তলানিতে ইনডেক্স এগ্রো

আপডেট : ১৭ জুন ২০২১, ২২:০১

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৭টির বা ৬৩ দশমিক ৭১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল ইনডেক্স এগ্রোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে তলানিতে। জানা গেছে, বুধবার লেনদেন শেষে ইনডেক্স এগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৪ দশমিক ৯০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৩ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ১১ দশমিক ৩০ টাকা বা ৯ দশমিক ০৪ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স ইনসিওরেন্সের ৭ দশমিক ৫৯ শতাংশ, রানার অটোমোবাইলসের ৬ দশমিক ৬১ শতাংশ, প্রভাতী ইনসিওরেন্সের ৫ দশমিক ৯১ শতাংশ, ক্রিস্টাল ইনসিওরেন্সের ৫ দশমিক ৮৩ শতাংশ, গ্রিনডেল্টা ইনসিওরেন্সের ৫ দশমিক ৭৬ শতাংশ, লুব-রেফের ৫ দশমিক ৭৫ শতাংশ, মীর আখতারের ৫ দশমিক ২৮ শতাংশ, কেয়া কসমেটিকসের ৫ দশমিক ২৬ শতাংশ এবং ইন্ট্রাকোর শেয়ারদর ৫ দশমিক ২৩ শতাংশ কমেছে।