দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৭টির বা ২৮ দশমিক ৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল সাফকো স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, বুধবার লেনদেন শেষে সাফকো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২ দশমিক ৭০ টাকা। গতকাল লেনদেন শেষে এই শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪ দশমিক ৯০ টাকা। অর্থাত্, গতকাল কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ২০ টাকা বা ৯ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯ দশমিক ২৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৭ দশমিক ৬২ শতাংশ, ডেল্টা লাইফ ইনসিওরেন্সের ৫ দশমিক ৭৫ শতাংশ, পাওয়ার গ্রিডের ৫ দশমিক ৬০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৫ দশমিক ৩২ শতাংশ, ডরিন পাওয়ারের ৫ দশমিক ১৯ শতাংশ, এস্কয়ার নিটের ৫ শতাংশ, প্যারামাউন্ট ইনসিওরেন্সের ৪ দশমিক ৭৪ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারদর ৩ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।
