কেশবপুরে হামলার ঘটনায় গ্রেফতার চার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩১

কেশবপুর (যশোর) সংবাদদাতা

কেশবপুর প্রেসক্লাবের কেয়ারটেকার আবুল বাসার খানের ওপর হামলার ঘটনার মামলায় শুক্রবার রাতে পুলিশ চারজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক কামরুজ্জামান পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। কেশবপুর থানার ওসি মোঃ শাহিন বলেন, গ্রেফতারকৃতরা মামলার এজাহারনামীয় আসামি। শনিবার সকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।