পাইকগাছা বনানী সংঘের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩১

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

শুক্রবার রাতে পাইকগাছা বনানী সংঘের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম সভাপতি ও কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে কোনো পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় ৩৫ সদস্যের পরিষদের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পরিষদের অন্যরা হলেন সহ-সভাপতি শেখ শহীদুল ইসলাম বাবলু ও এটিএ মনিরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক এস রোহতাব উদ্দীন আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক এসএম আব্দুস সামাদ প্রমুখ। শনিবার আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত বার্ষিক সম্মেলন ও সাধারণ সভায় নবনির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।