শোক সংবাদ

আপডেট : ১৭ জুন ২০২১, ২৩:০৬

মো. নজরুল ইসলাম বিএসসি

নরসিংদীর মনোহরদী উপজেলার এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মো. নজরুল ইসলাম বিএসসি (নান্নু মাস্টার, ৬৩) গত ১৫ জুন নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দী গ্রামের ভূঞা পরিবারে তার জন্ম। বুধবার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।