সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের আমজাদ হোসেনের বাড়ি থেকে চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ চার চোরকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার রাতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহফুজার রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের আমজাদ হোসেনের বাড়ি থেকে চোরাইকৃত বাজাজ ১০০ সিসি একটি মোটর সাইকেল উদ্ধার করে।
এ সময় জড়িত থাকায় পুলিশ উত্তর রাজীবপুর গ্রামের নয়া মিয়ার ছেলে নাজমুল হক, কাশদহ গ্রামের আমজাদ হোসেনের ছেলে অসীম ইফতেফাজেব সঞ্চয়, মোখলেছুর রহমানের ছেলে মতিউর রহমান মারুফ ও আবু বক্কর সিদ্দিকের ছেলে বেলা হোসেন বিপুলকে আটক করেছে।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বিকেলে বামনডাঙ্গা জনতা ব্যাংক শাখার সামনে থেকে নগর কাঠগড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে রওশন আলমের মোটর সাইকেলটি চুরি গেলে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়ারুল হক বাদি হয়ে ১৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
